অপরাধএক্সক্লুসিভরাজনীতি

শার্শায় তৃপ্তির সমাবেশে হামলা আহত ৭

জিল্লুর রহমান, শার্শা প্রতিনিধিঃ 

যশোরের শার্শায় বিএনপি মফিকুল হাসান তৃপ্তির সমাবেশ কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বোমাবাজিও হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মারামারির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সমাবেশের আগে থেকেই উত্তেজনা ছিল। তবে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরের শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা এদিন বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল। এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়।

এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সাথে অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button