আন্তর্জাতিক

ডব্লিউএইচও: ৩ দিনে দিগুন ওমিক্রন সংক্রমণ

উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে এমন স্থানে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে এমন স্থানে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি জানায়, কোভিডের ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন।

গত ২৬ নভেম্বর ওমিক্রনকে করোনাভাইরাসের একটি উদ্বেগজনক ধরন হিসেবে আখ্যায়িত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরমধ্যে যুক্তরাজ্যে একজনের এ ধরনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, নেদারল্যান্ডসে এ ভাইরাসের কারণে কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button