অপরাধআইনসিলেট জেলা

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক সহ ১ জন গ্রেফতার

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডের যুব উন্নয়ন এর গেইটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই(নিঃ)/মো: মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। চন্দন দেব (৪৮), পিতা-মৃত সুদিপ দেব, সাং-ইশবপুর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে- চকেরবাজার, সাবিনা কলোনী, সিলাম ডালিপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’কে আটক করেন। ধৃত আসামী এর হেফাজত হইতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২২/০৩/২০২১খ্রিঃ তারিখ ২২:১০ ঘটিকার সময় এসআই(নি:)/শিপলু চৌধুরী জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১, তাং-২৩/০৩/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর টেবিল ১৯(ক) রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button