সারাদেশস্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ এক হাজার ১৮৫ জন

বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজার ৫০৪ জন  করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

অধ্যাপক নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে  ৩২ জন পুরুষ এবং নারী দুজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন রয়েছেন।

ডা. নাসিমা সুলতানা বুলেটিনে বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনার একজন, রংপুরের দুজন এবং সিলেটের চারজন রয়েছেন। তিনি আরো বলেন, নমুনা শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৭ শতাংশ ।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এর মধ্যে পূর্বের কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন পরীক্ষায় ২৩ দশমিক ১২ ভাগ রোগী শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত লাখ ১২ হাজার ৫৮টি।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ১৮৫ জন। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১০৯তম দিনে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button