সুনামগঞ্জ জেলা

দোয়ারাবাজারে বাড়িতে একা পেয়ে জঙ্গলে নিয়ে তরুণীকে ধর্ষণ

দোয়ারাবাজারের পল্লীতে বাড়িতে একা পেয়ে তুলে জঙ্গলে নিয়ে তরুণীকে ধর্ষণ করেছে শরীফ উদ্দিন নামে এক যুবক। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক শরীফ উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের নুর উদ্দিনের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, নিজ বসতঘরে একা পেয়ে জনৈক তরুণীকে মুখ চেপে ধরে প্রতিবেশী কাছা মিয়ার বাড়ির পেছনের নির্জন জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে নিজ গ্রামের লম্পট শরীফ উদ্দিন (১৯)। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শরীফ উদ্দিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিনগত রাতেই মামলার আসামি শরীফ উদ্দিনকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button