সিলেট বিভাগ

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেটে শীতার্তরা পাবে ১৬ হাজার কম্বল

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুর মোমেনের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেট-১ আসনে ১৬ হাজার ১০০ পিস কম্বল বিতরণ করা হবে।

এর মধ্যে ১৩৪২০ পিছ সিটি কর্পেরেশনের ভেতরে এবং ৪৬৮০ পিছ সদর উপজেলায় বিতরণ করা হবে। কম্বল বিতরণের জন্য ৬ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি মেয়র, সিটি কাউন্সিলর, উপজেলা পরিষদ, ইউনিয়ন কাউন্সিলরগণ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে কম্বলগুলো অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের মাঝে লক্ষ লক্ষ কম্বল বিতরণ করে আসছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button