সারাদেশ

পুকুরে বাঁধ দিতে গিয়ে ডুবে প্রাণ হারালেন যুবক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে নুরজামাল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরজামাল খাসপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দায় অব্যাহত ভারি বর্ষণের ফলে পানি বাড়তে থাকায় আজ সকালে বাড়ির পেছনে নিজেদের পুকুরে জাল দিয়ে বাঁধ দিতে যান নুরজামাল। এ সময় হঠাৎ পুকুরে পড়ে গিয়ে সাঁতার না জানায় ডুবে যান তিনি।

পরে পরিবারের লোকজন নুরজামালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button