সিলেট জেলা

ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে সমর্থকের মৃত্যু

ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে সমর্থকের মৃত্যু

ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে সমর্থকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগেুলে ফিফা বিশ্বা কাপ ২০২৬ উপলক্ষে ফ্রান্স দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন এক সমর্থক।
ঘটনাটি ঘটে ২৬ জুন শুক্রবার দুপুর ১টার, সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে বিরেণ পাত্র (৩৫)। স্থানীয় সূত্রে যানাজায়,বাড়ীর একটি গাছে নিজের পছন্দের দল ফ্রান্সের পতাকা টানানোর কাজ শেষ করে নিচে নামার সময় অসাবধানতাবশত তার হাত ফসকে যায়, এতে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমান ও গ্রাম পুলিশ শ্রী লবপাত্র। আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলেই ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button