জাতীয়রাজনীতিসারাদেশসিলেট বিভাগ

বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: ইমরান আহমদ

বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সরকার আজ ক্ষমতায় অধিষ্টিত, যার ফলে বর্তমান সরকার নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দারিদ্রমুক্ত, ক্ষুদামুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার। সেই স্বপ্ন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরণের জন্য কাজ করে যাচ্ছেন। ফলে দেশ এগিয়ে যাচ্ছে উন্নতীর শিখরে। তিনি রোববার সকাল ১০.৩০ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয় ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সিলেট-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন ও শ্রীমতি জয়মতি রাণী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা সাবিহা কবির, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি ফয়েজ আহমদ, ইমরান আহমদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ ও  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান। তথ্য অধিকার আইন-২০০৯ এর আলোকে এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। প্রধান অতিথির  বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ আরও বলেন-ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী  তা বাস্তবায়ন শুরু হয়ে আজ অনেকদূর পর্যন্ত এগিয়েছে। অদূর ভবিষ্যতে এদেশ পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে বলে তিনি উল্লেখ করেন। এ ধরণের প্রচারণামূলক কর্মসূচি ব্যাপক ভাবে আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানের প্রতি তিনি আহ্বান জানান। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবুল কালাম ও তাঁর দল। চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে রূপকল্প-২০২১, উন্নয়নের ২ বছর, সোনর ফসল সোনার দেশ চলচ্চিত্র সমূহ প্রদর্শন করা হয়।7

Related Articles

Leave a Reply

Back to top button