বিদ্যুৎ/জ্বালানিহবিগঞ্জ জেলা

বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ::

হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার সুলতানশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল লতিফের কন্যা শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর কন্যা রোজিনা আক্তার (৭)। শিমলা ও রোজিনা সম্পর্কে খালাতো বোন। শিমলা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও রোজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহত শিশুদের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। একপর্যায়ে তারা ঘরের টিনের চালে ওঠে। এসময় তারা অসাবধানতায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, কারও কোনো অভিযোগ না থাকায় নিহত দুই বোনের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button