খেলা
বিপিএল নিয়ে ভাবছে না কিউই সফরে থাকা বাংলাদেশ দল

প্লেয়ার্স ড্রাফট শেষ। দল গোছানো, দেশি ও বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কাজও সম্পন্ন। দেশে বিপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর আছে মাত্র ২০ দিন, সূচিও একপ্রকার চূড়ান্ত। আর ঠিক এমন সময় নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টেস্ট।
ক্রিকেটাররা কি টেস্ট সিরিজ নিয়ে শতভাগ মনোযোগী? দেশে বিপিএল ডামাডোল। কম বেশি অর্থের হাতছানি। এরকম অবস্থায় মনোযোগ থাকা কঠিন। নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের কী অবস্থা? তারা কি শতভাগ টেস্ট সিরিজ নিয়েই ভাবছেন? নাকি অবচেতন মনে বিপিএল ভাবনাও কাজ করছে ভেতরে।



