Uncategorizedসারাদেশসিলেট বিভাগ

বড়লেখায় নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি, ০৯ অক্টোবর ::
মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানের এক নিরাপত্তা প্রহরীর লাশ নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ছড়া থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম জামাল উদ্দিন (৪২)। তিনি দÿিণ বড়লেখা সদর ইউপি’র উত্তর ডিমাই গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে ও ছোটলেখা চা বাগানের চৌকিদার। প্রত্যÿদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, স্থানীয় ছোটলেখা চা বাগানের নিরাপত্তা প্রহরী জামাল উদ্দিন গত বুধবার রাত থেকে ডিউটিতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা ষাটমা ছড়ার খাগালা নামক স্থান থেকে (ব্রিজের নিচে) উলঙ্গ অবস্থায় অÐকোষ থেঁতলে দেওয়া একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। রাত ৯টায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্যে লাশটি মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাÐ। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাগান কর্তৃপÿের সাথে বিরোধের জের নাকি এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বিরোধে খুন হয়েছে জামাল সেটি খতিয়ে দেখার বিষয়। এ ঘটনায় জামালের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, এটি একটি হত্যাকাÐ। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button