অপরাধসারাদেশস্বাস্থ্য

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে। স্বজনদের অভিযোগ, কোন রকম সুযোগ-সুবিধা ছাড়াই অস্ত্রোপচার করায় এই অকাল মৃত্যু।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই হাসপাতালে অস্ত্রোপচার করার মত কোন পরিবেশ ছিলো না।

খোঁজ নিয়ে জানা যায়, ১৬ জুন রাতে এনায়েতপুর থানার রূপসী এলাকার বাসিন্দা হোসেন আলী পেটের ব্যথা নিয়ে ভর্তি হন বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে। কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসক নাজমুল হক বিপ্লব জানান, হোসেনের কিডনিতে অপারেশন করতে হবে।

দ্রুত ওই অপারেশন শেষে শুক্রবার ভোরে মৃত্যু হয় হোসেনের। আর তখনই পালিয়ে যায় হাসপাতালের কর্তৃপক্ষ।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, আগেও দুই রোগীর মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এখানকার ডাক্তাররা ঠিকভাবে কিছু করেন না। তাদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ উঠেছিল। আমরা চাই তদন্ত করে সুষ্ঠু বিচার করা হোক।

নার্স ও স্টাফরা জানান, অপারেশন করার কোন পরিবেশই নেই এখানে। তবু অপারেশন চলছে।

সিনিয়র নার্স রোজিনা খাতুন বলেন, আমাদের এখানে থাকাটাই কষ্ট।

ওয়ার্ডবয় মোস্তফা বলেন, মাঝে মাঝে কিডনি অপারেশনসহ অন্যান্য অপরেশন করা হয় এখানে।

হাসপাতালে পরিচালক আব্দুর রহমান জানান, সব কিছু দেখেই এখানে অপারেশনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের পরিচালক আব্দুর রহমান, আমার চেয়ে ভালো বলতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা ১০ বছর ধরে চলতেছে।

বেলকুচি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালটি অপারেশনের উপযোগী নয়।

উপজেলার কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম বলেন, আদর্শ ওটির যে পরিমাপ তা সেখানে নিশ্চিত করা হয়নি।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জেলা পর্যায় থেকে তদন্ত করা হবে। যদি মানহীন হলে থাকে- তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এদিকে রোগীর মৃত্যুর পর থেকে অভিযুক্ত বিপ্লবসহ কোন ডাক্তারকেই হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button