অপরাধআইনসারাদেশ

মাটি খুঁড়ে সাত কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় একটি ঘরে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় সাত কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার আলীপুরের থ্রি-পয়েন্ট এলাকায় মহিপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালায়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সানু গাজী ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩১ হাজার ৯০০ টাকাও জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সানু গাজীকে গ্রেপ্তার করতে গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এসময় তার বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৩১ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শনিবার (২১ জানুয়ারি) গ্রেপ্তার সানুকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে পূর্বের আরও দুইটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button