অপরাধআইনসিলেট জেলাসিলেট বিভাগ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর অভিজানে গাঁজাসহ গ্রেপ্তার ২

জনতার ডাক ::গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম এর নেতৃত্বে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন রশিদ চত্তর এর সামনে সিলেট ঢাকাগামী পাঁকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ১০(দশ)কেজি ২০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ীর সাথে জড়িত দম্পতি ১। মোঃ আলমগীর হোসেন (৩২),পিতাঃ মৃত আব্দুর রাজ্জাক মিয়া, ২। মোছাঃ জেসমিন আক্তার (৩০), স্বামীঃ মোঃ আলমগীর হোসেন, উভয় সাং- সূজানগর (পূর্বপাড়া) ১৬ নং ওয়ার্ড,থানাঃ কোতয়ালী, জেলা-কুমিল্লা দ্বয়’কে গ্রেফতার করে।। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।



