অপরাধআইনসিলেট জেলা

র‌্যাব-৯ এর অভিযানে জালালাবাদ থানাধীন এলাকা থেকে বিদেশী রিভলবার, ও গুলি সহ ১ জন সন্ত্রাসী গ্রেফতার

জনতার ডাক ::র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর জালালাবাদ থানাধীন এলাকা থেকে বিদেশী রিভলবার, ও গুলি সহ তালিকাভূক্ত ০১ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানাধীন আখালিয়া নয়া বাজারস্থ মোহাম্মদীয়া আবাসিক এলাকার মোঃ সাব্বির খাঁন@সাব্বির এর বসত ঘরের শয়ন কক্ষে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ক। বিদেশী রিভলবার=০১ টি, খ। গুলি=০৩ রাউন্ড, গ। রাম দাঁ=০২ টি, ঘ। চাইনিজ কুড়াল=০১ টি, ঙ। হকিস্টিক=০১ টি, চ। মোবাইল=০১ টি, ছ। সীম কার্ড=০২ টি, জ। ভিডিও রেকর্ডার বক্স=০১ টি জব্দসহ ধৃত আসামী মোঃ সাব্বির খাঁন @ সাব্বির (২৯), পিতা- মোঃ খলিল খান, সাং- আখালিয়া নয়া বাজার(মোহাম্মদীয়া আ/এ),থানা- জালালাবাদ, এসএমপি-সিলেট’কে গ্রেফতার করে। মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯,।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button