অপরাধআইনসিলেট জেলাসিলেট বিভাগসুনামগঞ্জ জেলাস্পেশাল

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের নৌ পুলিশ এ্যাসল্ট মামলার ০৫ জন আসামী ঢাকা’র উত্তরা থেকে গ্রেফতার

জনতার ডাক : র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের নৌ পুলিশ এ্যাসল্ট মামলার ০৫ জন আসামী ঢাকা’র উত্তরা থেকে গ্রেফতার । র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব সদর দপ্তরের (ইন্টেলিজেন্স উইং) সহায়তায় একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও সিনিঃ এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার মামলা নং- ৩/১৯৬, তারিখ- ০৬/০৭/২০২১ খ্রিঃ, ধারা-২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারা তৎসহ ১৪৩/১৮৬/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৮২/৪২৭/১৮৯ পেনাল কোড; ১৮৬০ মূলে বে-আইনী জনতাবদ্ধে মিলিত হইয়া নদীপথে নৌকা দিয়ে ঘেরাও করিয়া নৌ-পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য কাজে বাধা প্রদান করিয়া হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়া আক্রমন করিয়া সাধারণ ও গুরুতর জখম পূর্বক হ্যান্ড-কাফ, টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ইত্যাদি ছিনাইয়া নেওয়া সহ হুমকি প্রদর্শন এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করিয়া নদীর ক্ষতিসাধন করার অপরাধে মামলার প্রধান আসামী ১। তাপস রঞ্জন চৌধুরী (৪৬), পিতা- মৃত গোপীকা রঞ্জন চৌধুরী, সাং- মন্ডলীভোগ, ২। সাদমান মাহমুদ সানি (৩৩), পিতা- আঃ কাহার রঞ্জু, সাং-বাগবাড়ী উত্তর, ৩। আলাউদ্দিন (৪৮), পিতা- উস্তার আলী, সাং-মুক্তিরগাঁও, ৪। হাজী বুলবুল (৪৭), পিতা- মৃত ফরিদ আহম্মেদ, সাং- নোয়াগাঁও, ৫। কুহিন চৌধুরী (৩৭), পিতা- মৃত তেরা মিয়া, সাং- বাগবাড়ী, সর্ব থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ’দেরকে ডিএমপি, ঢাকা’র উত্তরা থানা এলাকার উত্তরা পূর্ব থানাধীন ০৪ নং সেক্টর এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা পূর্বক গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button