সিলেট জেলা

সিলেটে জেলা যুবলীগের ইফতার বিতরণ

 

জনতারডাক ::বিশ্বব্যাপী করোনা মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশেও প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু।করোনাকালে কাজ না থাকায় অসহায় হয়ে পড়েছেন দিনমজুর শ্রমিকেরা।

মানবেতর জীবনযাপন করছেন গরীব, অসহায়রা। এসব অসহায়, ভাসমান, ভবঘুরে, রিক্সাচালক রোজাদারদের মধ্যে যুবলীগ নেতা ইসহাকের সার্বিক সহযোগীতায় ইফতার বিতরণ করেছে সিলেট জেলা যুবলীগ।

৭ মে রোববার নগরীর মিরের ময়দান পয়েন্টে এসব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান,সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা আনোয়ার আলী,সাজলু লস্কর, জহিরুল ইসলাম জুয়েল,সুমন চৌধুরী, মো: আলাউদ্দিন,ওবায়দুল্লাহ ইসহাক,,ফারুক আহমদ সুমন,রাজিব আহমদ চৌধুরী, আবু সুফিয়ান, জুয়েল আহমদ,আবুল কালাম আযাদ,মহানগর ছাত্রলীগ নেতা শে ইয়াহিয়া, হাবিবুর রহমান পাভেল,আকাশ দেব,ইমরান মহাম্মদ প্রমুখ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button