সিলেটে ধর্ষণ বিরোধী দ্বিতীয় দিনের কর্মসুচী পালন

সিলেট :: ‘কন্যা জায়া জননী চায় ধর্ষক মুক্ত ধরনী’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘প্রতিবাদে প্রতিরোধে আমরা’ পরিচয়ে পরিচালিত ৭দিন ব্যাপী টানা কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার (১০ এপ্রিল)। বিকেল সাড়ে ৪টায় তারা কেন্দ্রিয় শহিদ মিনার এর সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এটি পরিচালনায় ছিলেন- বাপ্পী মজুমদার, বর্ণা ব্যানার্জি , ফারহীন জাহান নুবা, ইমদাদুল হক, আনোয়ারুল ইসলাম, রীমা দাস সহ সাধারণ নাগরিকবৃন্দ। তারা ব্যক্ত করেন, ইভেন্টটির মূল উদ্দেশ্য -‘ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের’।
তারা আরও জানান জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে তারা দাঁড়িয়েছেন এই প্রতিবাদ নিয়ে। ইভেন্টটির মূল শক্তি সাধারণ জনগণ ও শিক্ষার্থীবৃন্দ। সাতদিন ব্যাপী তাদের নানান কার্যক্রম এ ভেসে আসবে ধর্ষণ এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতার আহবান।
সেই প্রেক্ষিতে গতকাল তারা সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণ এর সামনে মানব বন্ধন এর মাধ্যমে শুরু করেন তাদের প্রথম দিনের প্রতিবাদ প্রতিরোধ কার্যক্রম। এতে উপস্থিত ছিলেন সিলেট এর মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী,চাকুরীজীবী সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। বেলা ৩টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ এ মানব বন্ধন শেষ হয় বিকেল ৫টায়।




