মিডিয়াসিলেট জেলাসিলেট বিভাগ

সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে আবেদন আহ্বান

জনতার ডাক ::ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের
নতুন সদস্য পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ এর নিজস্ব কার্যালয় থেকে সদস্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সরকার কর্তৃক নিবন্ধিত এবং নিবন্ধেনের জন্য আবেদিত নিউজ পোর্টালে কর্মরত প্রকৃত সাংবাদিক যারা সিলেট সদরে বসবাস করছেন কেবল তারাই আবেদন করতে পারবেন।আবেদনের বিস্তারিত নিয়মাবলী আবেদন পত্রের সাথে পাওয়া যাবে।

সেই সাথে কয়েকজন জীবনসদস্য ও নেয়া হবে। জীবন সদস্য হতে আগ্রহীরা সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button