অর্থনীতিআন্তর্জাতিকইসলামএক্সক্লুসিভখেলাজাতীয়তথ্যপ্রযুক্তিপরিবারপ্রবাসফিচারবিদ্যুৎ/জ্বালানিবিনোদনমিডিয়ারাজনীতিশিক্ষাসারাদেশসাহিত্যসিলেট বিভাগস্পেশালস্বাস্থ্য

সিলেট জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

40294বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি  আলহাজ্ব মোতাহার হোসেন মোল­া বলেছেন- বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিদেশীদের হত্যা করে দেশে নৈরাজ্যের চেষ্টা করছে। এই সকল নৈরাজ্যের বিরুদ্ধে কৃষক সমাজকে সাথে নিয়ে কৃষক লীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা শাখার সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. খন্দকার শামসুল হক রেজা, সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র চন্দ, এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, গাজী মো. জসীম উদ্দিন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক এড. শামীমা শাহরিয়ার ও কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোমিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকেশ রায়, অধ্যাপক জয়নুল আবেদিন, আব্দুল আহাদ, সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় আগামী নভেম্বরের মধ্যে মেয়াদোত্তির্ণ সকল উপজেলা সম্মেলন সম্পন্ন করে ডিসেম্বর মাসে সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button