আন্তর্জাতিক

৩৭ দেশে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরায়েল

সাইবার প্রযুক্তির খরিদ্দার দেশের তালিকা সংক্ষিপ্ত করেছে ইসরায়েলের সরকার। আগে যেখানে খরিদ্দারের তালিকায় ছিল ১০২টি দেশ, সরকারের নতুন সিদ্ধান্ত নেওয়ার পর সেখান থেকে ৩৭টি দেশকে বাদ দেওয়া হয়েছে।

ইসরায়েলের জাতীয় দৈনিক ক্যালক্যালিস্ট ফিন্যান্সিয়াল নিউজপেপারের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এই ৩৭ দেশের তালিকায় কোন কোন দেশের নাম রয়েছে, তা সম্পূর্ণরূপে জানা যায়নি; তবে ইসরায়েলের সরকারি সূত্রের মাধ্যমে কয়েকটির নাম জানতে পেরেছেন সাংবাদিকরা। এই দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং মেক্সিকো।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button