আন্তর্জাতিক

জাপানে বড় ধরনের ফ্লু’র প্রাদুর্ভাবের আশঙ্কা

জাপানে বড় ধরনের ফ্লু’র প্রাদুর্ভাবের আশঙ্কা

 অনলাইন ডেস্ক::জাপানে ইনফ্লুয়েঞ্জার (ফ্লু) প্রাদুর্ভাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে প্রশাসনকে সতর্ক করেছে দেশটির জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউট।

সংস্থাটির বরাতে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।

জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের ভাষ্যানুযায়ী, জাপানে প্রায় পাঁচ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান গত রোববার পর্যন্ত সাত দিনে মোট ৫১ হাজারেরও বেশি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ নিশ্চিত করেছে।

জানা গেছে, গেলো সপ্তাহে প্রতিটি হাসপাতালে ফ্লু রোগীর সংখ্যা ছিল গড়ে ১০ দশমিক ৩৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা ১০’এর ওপরে যাওয়ার অর্থ হলো, আগামী চার সপ্তাহের মধ্যে ভাইরাসের একটি বড় বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে।

তোহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাতেদা কাযুহিরো বলেন, ফ্লু ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা শ্লথ হয়েছে, তবে ফেব্রুয়ারিতে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব রুখতে আগামী কয়েক সপ্তাহ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন এ বিশেষজ্ঞ।

উল্লেখ্য, ইনফ্লুয়েঞ্জা (‘ফ্লু’ নামেও পরিচিত) যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি শ্বাসতন্ত্রের অসুখ যা সাধারণ সর্দির চেয়ে বেশি গুরুতর। প্রতি বছর বহু মানুষ ফ্লু সম্পর্কিত অসুস্থতায় মারা যায়।

বছরের যে কোনো সময়, যে কোনো অঞ্চলে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তবে এর প্রভাব সাধারণত শীতকালে বেশি থাকে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button