সারাদেশসিলেট জেলা
জৈন্তাপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে সরকারের রাজস্ব খাত থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টায় উপজেলার দরবস্তের দামড়ি ও হরিপুরের করিছের ব্রীজ এলাকায় প্রায় ২শ ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, ওর্য়াল্ড ফিস সেন্টার জৈন্তাপুরের প্রতিনিধি খবিরুল হাসান, সূচনা প্রকল্পের ম্যানেজার আবু বকর সিকদার প্রমুখ।



