অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এসময় মদ ক্র-বিক্রয়ের সাথে জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন সোমবার সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের শাকিল আহমেদর বাড়ীতে। তৎক্ষনাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ভারতীয় ৩৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসআই মাহমুদুল হাসান জানান, এই চক্রটি দীর্ঘ দিন থেকে জৈন্তাপুর উপজেলার সীমান্তসহ বিভিন্ন স্হানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চালিয়ে যাচ্ছে। ঘটনার সময় আংশিক মদ নিয়ে তারা পালিয়ে যায় বলে স্হানীয় সূত্রে জানা গেছে। মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে, খুব শিগগিরই পলাতক আসামীদের গ্রেফতার করা হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button