অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য বহন কারী গাড়ী সহ অটক-৬

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য বহন কারী গাড়ী সহ অটক-৬

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয়
পণ্য বহন কারী গাড়ী সহ অটক-৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ঃ জৈন্তপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতী থেকে চোর্ইা পথে আসা পণ্য বহনকারী গাড়ী সহ আটক ৬। অপর অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩শে মে শুক্রবার রাত গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের শ্রীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ, পুলিশের অবস্থান বুঝতে পেরে মাদকের বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। উদ্ধার হওয়া বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও ৭টি অফিসার চয়েজ ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা সমপরিমাণ।
দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে  জৈন্তাপুর মডেল থানার সাম্মুখে চেকপোস্ট বসিয়ে সিলেট গামী সাদা রংয়ের মাইক্রো ( রেজি: নং- ঢাকা মেট্রো – চ- ১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এ সময় গাড়ীতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি তারা স্বীকার করেন পুলিশের নিকট। পুলিশ জানায় আটককৃত গাড়ী সহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা সমপরিমাণ।
আটক কৃতরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুনুর রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), অন্যরা হলেন, শরীয়তপুরের জাজিরা থানার  মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলীর ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।
এ দিকে অভিযানে ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক  দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button