জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত ৭
জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত ৭


জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত ৭
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে পর্যটক বাহী পিকআপ খাদে ,ঘটনা স্থলে নিহত ২, আহত ৭।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় সিলেট তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে জাফলংগামী একটি পর্যটকবাহী পিকআপ ট্রাক খাদে পড়ে যায় এ ঘটনায় ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৭জন।
নিহতরা হল ঢাকা কেরানীগঞ্জ থানার কদমতলী ইটাপাড়া দক্ষিন কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০) এবং ঢাকা সাভার থানার হেমায়েতপুর (চরপুলতলী) এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে মোয়ামীন (২১)। আহতরা হলেন ঢাকা কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মোঃ রিপন (২২), ঢাকা কদমতলীর রুবেল আলম (২৮), ঢাকা লংঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুল মিয়ার ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইসলামের ছেলে মোঃ হোসেন (২৬) অপর দুইজনের নাম যানা যায়নী।
আহতদের সাথে আলাফ কালে জানাযায়, তারা কয়েক জন বন্ধু একটি পিকআপ গাড়ী নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে আসি, মাজার জিয়ারত শেষে সিলেট হতে পর্যটন নগরী জাফলং বেড়ানোর উদ্যেশে রওয়ানা করি, পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আমাদের বহন কারি পিকআপটি দূর্ঘটনার কবলে পড়ে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, পর্যটকবাহী পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয় লোকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পাড়ির সকল সদস্যকে নিয়ে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং নিহত দুইজনকে উদ্বার করে তাদের সুরত হাল রিপোট তৈরী করি ও তাদের পরিচয় সনাক্ত করে কতৃপক্ষদের অবহিত করি।



