অপরাধআইনসারাদেশ

ট্রেন টিকেট কালোবাজারি চক্রের পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,::

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে টিকেট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ ট্রেনের টিকেট জব্দ করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন এলাকায় দুটি আলাদা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা মো. সেলিম (৪৮), মো. শাহ আলম (৩৪), মো. লিটন (৩৫), মো. আ. রশিদ ফকির (৩০) ও খোকন মিয়া (৫৮)। তাদের কাছ থেকে ট্রেনের ৮৮টি টিকিট, চারটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৪৪৭ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ জানায়, এই কালোবাজারি চক্রটির মূলহোতা সেলিম এবং অন্যান্য সদস্যরা মিলে কমলাপুর রেলস্টেশনে লাইনে দাড়িয়ে এক একটি এনআইডি দিয়ে চারটি করে টিকিট সংগ্রহ করে। এছাড়াও তারা অনলাইনে বিভিন্ন পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নাম্বার ব্যবহার করেও টিকিট সংগ্রহ করে থাকে।

এই চক্রটি মূলত তিস্তা এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি করে থাকে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদসহ বিভিন্ন ছুটি এবং উৎসবকে কেন্দ্র করে তারা এক একটি টিকিট ৩-৪ গুন বেশি দামে বিক্রি করে থাকে। মুলহোতা সেলিম জানায়, তারা গত কোরবানির ঈদের সময় ৫০০ টাকার টিকিট সর্বোচ্চ ২০০০ টাকায়ও বিক্রি করেছে।

গ্রেপ্তার সেলিমের নামে টিকিট কালোবাজারির দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি শাহ আলমের নামে টিকেট কালোবাজারির তিনটি মামলা রয়েছে

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button