দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গাঁজা গ্রেফতার

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ যাত্রীসেবা আবাসিক হোটেল এর ২য় তলার ১১নং কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: সফিকুল আলম খান, এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম, এএসআই মোঃ আমিনুর রহমান, এএসআই সঞ্জয় চন্দ্র দে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। স্বপন আহমদ (৩১) পিতা-আব্দুল হাই, সাং- কায়স্থগ্রাম, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ’কে সুকৌশলে আটক করেন। ধৃত আসামী স্বপন আহমদ এর হেফাজত হইতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ০১/০৮/২০২১খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/মো: সফিকুল আলম খান সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০২, তারিখ-০২/০৮/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।



