সিলেট জেলা পরিষদ নির্বাচন: ১২ওয়ার্ডে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা


মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টারঃসিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ওয়ার্ডে (কানাইঘাট) সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬জন প্রার্থী।
রবিবার দুপুরে যাচাই প্রক্রিয়া শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো.মজিবর রহমান। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
প্রবাসী অধ্যুষিত এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জেলা পরিষদ সদস্য কানাইঘাট উপজেলার কোনাগ্রামের মো. ইমাম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণগ্রাম গ্রামের এহসানুল হক, পশ্চিম দর্পনগর গ্রামের শাহীন আহমদ, জুলাই আগরচাটি গ্রামের মস্তাক আহমদ পলাশ, ভাড়ারীমাটি গ্রামের ডা. মো. আব্দুর রকিব ও বীরবল পূর্বগ্রামের ফখরুল ইসলাম।
তফসিল ঘোষণার পর এখন সিলেটে বইছে জেলা পরিষদের নির্বাচনী হাওয়া। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদ ছাড়াও কোন ওয়ার্ডে কে প্রার্থী হচ্ছেন এনিয়ে চলছে তুমুল আলোচনা।
জেলা পরিষদের নির্বাচনে অন্যান্য ওয়ার্ডের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলার কাজল শাহ ইউনিয়ন নিয়ে ঘটিত ১২নং ওয়ার্ড। আর এ ওয়ার্ডে কে হচ্ছেন প্রার্থী, কার গলায় পরানো হবে বিজয়ের মালা এনিয়ে চলছে হিসেব নিকাশ।
ডজনখানিক প্রার্থীর নাম শুনা গেলেও নির্বাচন অফিস এর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২নং ওয়ার্ড থেকে মনোনয়ন বৈধ হয়েছে কানাইঘাট উপজেলার কোনাগ্রামের মোঃ ইমাম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণগ্রাম গ্রামের এহসানুল হক, পশ্চিম দর্পনগর গ্রামের শাহীন আহমদ, জুলাই আগরচাটি গ্রামের মস্তাক আহমদ পলাশ, ভাড়ারীমাটি গ্রামের ডা. মো. আব্দুর রকিব ও বীরবল পূর্বগ্রামের ফখরুল ইসলাম।
তবে মুল আলোচনায় রয়েছেন ওয়ার্ডটির সাবেক সদস্য ও বিশিষ্ট রাজনীতিবীদ ও মোঃইমাম উদ্দীন চৌধুরী ।এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে কথা বলেন জানা যায়, জেলা পরিষদের বিগত মেয়াদে তৎক্ষালিন সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ মোঃইমাম উদ্দীন চৌধুরী
উদ্যোগে বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাছাড়া যেকোন প্রয়োজনে তাকে সবার আগে পাওয়া যায়। যে কারনে বেশীরভাগ ভোটার তাকেই পুনরায় প্রার্থী করতে চাইছেন।এছাড়াও জনপ্রতিনিধিদের ভোটে
জনপ্রতিনিধি নির্বাচন কানাইঘাট উপজেলার প্রধান আলোচনা হিসাবে হাট-বাজার,অফিস-আদালতসহ ধর্মীয় উপাসনালয়ের ক্যাম্পাসে ও গুঞ্জন শোনা যাচ্ছে। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।ফেইসবুকে প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন।নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আগামী আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।



