মিডিয়াসারাদেশ

কলেজ ছাত্র ইমরানের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অটোরিক্সা চালক ইমরান হোসেন সদর থানা পুলিশ কর্তৃক ধরে নিয়ে আসার ৩ মাস পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (২৪ জুন) দুপুর আড়াইটা শহরের পৌর বিপনীর দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ ইমরানের ছোট বোন কলি আক্তার। এ সময় কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজের মাতা চান মালা বেগম ছেলের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৫ মে নিখোঁজ ইমরানের পিতা আবু সুফিয়ান ছেলের সন্ধান ছেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও ২০ জুন সিলেট ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জানিয়েও ছেলের কোন সন্ধান না পেয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন।

এ সময় উপস্থিত ছিলেন- নিখোঁজ ইমরানের পিতা আবু সুফিয়ান, ছোট বোন শারমিন আক্তার ও মাতা চান মালা বিবিসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা

Related Articles

Leave a Reply

Back to top button