অপরাধসারাদেশ

মুক্তিযোদ্ধা বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:জমিজমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে আবদুল মজিদ চৌধুরী (৭৬) নামের এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে মনিরকে (৪৩) কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী সাগর ফকির গংদের সাথে মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার বিকালে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল।

এদিন সকালে সাগর (৩২), তার ছোট ভাই রবিন (২৪), সম্পা (২৫) ও চম্পা (১৬) দেশি অস্ত্রসস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর  উপর হামলা করে এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় বাবাকে রক্ষা করতে ছেলে মনির এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক মারজান আফরিন জানান, মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরী ও তার ছেলে মনিরের মাথায়, হাতে ও ভ্রুতে জখম রয়েছে। সেখানে সেলাই করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত সাগর ফকির বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। আমার অন্যান্য ভাইবোনদের সাথে তর্ক হয়েছে। একপর্যায়ে মারামারি হয়। এতে আমার ভাই রবিন, বোন সম্পা ও চম্প আহত হয়েছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button