
জনতারডাক :: নগরীর দাঁড়িয়াপাড়া মেঘনা বি/২১ নম্বর বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগষ্ট) রাত সোয়া আটটায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রনেে এনেছে।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জুনিয়র ষ্টেশন অফিসার জিশু তালুকদার জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে। আগুন লাগার কারণ কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের টিম এখনো ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।
বাসাটিতে কেউ না থাকলেও সেখানে ডেকোরেটার্সের মালামাল ছিলো বলে জানা গেছে।
0 Less than a minute



