সারাদেশসিলেট বিভাগস্বাস্থ্য

ˆজৈন্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ˆজৈন্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ˆজৈন্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
সফলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ˆজৈন্তাপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ˆজৈন্তাপুরে স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়|
২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ আহমদের সভাপতিত্বে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন এমওডিসি ডা. নিলয় মালাকার|
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক পুরকায়স্থ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বোরহান আহমেদ, ডা. সাদিয়া আফরিন, ডা. ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা|
আগামী ২৮ জুন ˆজন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কেন্দ্রে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে| কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন|

 

Related Articles

Leave a Reply

Back to top button