সারাদেশসিলেট বিভাগ

জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
ˆ

জৈন্তাপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ ব্যাংক সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জালনোট সনাক্তকরন জনসচেতনতা বৃদ্ধিমূলক এর লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়|
২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় ˆজন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেব নাথ| ˆজৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার| সোনালী ব্যাংক পিএলসি ˆজৈন্তাপুর শাখার সিনিয়র অফিসার ফাতেমাতুজ জহরার উপস্থাপনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ন পরিচালক (ক্যাশ) আবু সালেহ মোঃ আরিফ চৌধুরী ও সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক| সমš^য়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের উপপরিচালক শুভাশীষ পাল| বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ˆজন্তাপুর শাখার ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার অলিউডর রহমান, ˆজৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উত্তরা ব্যাংক পিএলসি ˆজন্তাপুর শাখার ম্যানেজার ইমাম হোসেন সহ বভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ, ব্যাংকার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|সভায় বক্তারা বলেন, জাল নোট দেশের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি| জাল মুদ্রা বাজারে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তেমনি দেশের ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে| তাই জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে| বক্তারা বলেন, টাকা লেনদেনের সময় প্রত্যেক নাগরিকের উচিত নোটের নিরাপত্তা ˆবশিষ্ট্য যাচাই করা| বিশেষ করে ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, রঙ পরিবর্তনশীল কালি ও অন্যান্য নিরাপত্তা চিহ্ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে| সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা প্রচলন না করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে| তারা আরও বলেন, জাল নোট ˆতৈরি, বহন ও প্রচলন আইনত দণ্ডনীয় অপরাধ| এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করলে জাল নোটের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে|বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসমূহকে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন|

 

Related Articles

Leave a Reply

Back to top button