এ দেশের মানুষ আর হাসিনা মার্কা শাসক দেখতে চায় না: ওসমান গনি
এ দেশের মানুষ আর হাসিনা মার্কা শাসক দেখতে চায় না: ওসমান গনি


জনতার ডাক :গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবন্দকে নিয়ে গত বুধবার সিলেট শহরে অভিজাত হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ওসমান গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট নুর আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, ২নং পশ্চিম জাফলং ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, মো: কামরুজ্জামান এডভোকেট জাহাঙ্গীর আলম, সিলেট জেলা যুবদলের নব গঠিত কমিটির সহ সাধারন সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাহেদ আহমদ, এডভোকেট মুমিনুল ইসলাম স্বপন, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, শওকত আলী, আনোয়ার হোসেন শাহান, মিজানুর রহমান
মিজান,রোবেল আহমদ, আব্দুস সামাদ আজাদ, ইয়াহিয়া কামাল, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সোহান,রুবেল আহমদ (২) সামসুজ্জামান দিজন, সারওয়ার হোসাইন, শফি আহমদ, মো: লিটন আহমদ, সোহেল আহমদ, আল আমিন, বাবুল হোসেন,মো: আব্দুল মতিন, কামরুল ইসলাম, মাহবুব আলম, মোস্তাফিজুর রহমান দুলাল, কবির আহমদ, গোলাম আহমদ,সেলিম রেজা, দেলোয়ার হোসেন, আব্দুল আহাদ, মসনুল ইসলাম, ইমাম ফেরদৌস ডালিম,বদরুল ইসলাম,মো: হানিফ উদ্দিন,মিজানুর রহমান মিজান প্রমুখ।।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ওসমান গনি বলেন-বিগত ৫ই আগষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সাথে সম্পৃক্ত দুর্নীতিবাজ লুঠতরাজ খুনিরা ঘুরে বেড়াচ্ছে। এদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন এ দেশের মানুষ আর শেখ হাসিনা মার্কা শাসক দেখতে চায় না। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একটা পরিবর্তন জন্য ছাত্র জনতার গন অভ্যুত্থান সফল হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন বলেন- বিএনপির জন্য আগামী দিনগুলো এক বিরাট চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নেতা কর্মীকে সব সময় সতর্ক সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার আহবান জানান।।



