৬নং চিকনাগুল ইউনিয়নে জামায়াতের সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
৬নং চিকনাগুল ইউনিয়নে জামায়াতের সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত


জৈন্তাপুর প্রতিনিধি :৬নং চিকনাগুল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আসরের নামাজের পর চিকনাগুল বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬নং চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হাঃ আনোয়ার হোসেন খাঁন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সিলেট জেলা উত্তর।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন-মাওঃ মাশুক আহমদ প্রিন্সিপাল,জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি সিলেট জেলা উত্তর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি,সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল ইসলাম।জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া।আব্দুল কুদ্দুস সিলেট জেলা দক্ষিণ বায়তুলমাল সম্পাদক।জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রফিক আহমদ।৫নং ফতেপুর ইউনিয়ন সভাপতি হাঃ কামরুল ইসলাম বাবর।শামীম সহ সভাপতি চিকনাগুল ইউ /পি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সিদ্দিক আহমেদ,বিশিষ্ট সমাজ সেবী,ডাঃ আব্দুল হাদী চৌঃ,জহির উদ্দিন,মাহমুদ,রাহাত,সালমান,বুরহান,শিহাব,সাইফুদ্দিন,ইমদাদ,ফেরদৌস,মমতাজ,আল-আমিন, ইকবাল,কমর উদ্দিন,জুবায়ের আহমেদ,সালেহ আহমেদ প্রমুখ।মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন-হাঃ মমতাজ উদ্দিন।অনুষ্ঠানটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।



