রাজনীতিসারাদেশ

কেরালকাতা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন ভিপি মোর্শেদ

আলম, কলারোয়া প্রতিনিধিঃ

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স ম মোর্শেদ (ভিপি মোর্শেদ) ৬ হাজার ৮০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী স ম মোর্শেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৫ ভোট, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট এবং নেসার আলী আনারস প্রতীকে ৭৬৪ ভোট পেয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ এর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Back to top button