জাতীয়সিলেট জেলা
জাফলং টুরিস্ট পুলিশের বঙ্গবন্ধুর জন্মদিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাট প্রতিনিধি, আবু সালাম আজাদঃ
আজ ১৭ মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে।
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।
আজ বুধবার ১৭ মার্চ সকালে জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার (ওসি) রতন শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোন এর পক্ষ থেকে সিলেট-জৈন্তাপুর উপজেলায় নবনির্মিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।



