জামালগঞ্জে ত্রাণ নিয়ে অসহায়দের পাশে ব্যবসায়ী নূরু মিয়া


করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ঘর থেকে বের না হওয়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সাচনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূরু মিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ।

আজ বুধবার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মসজিদ মার্কেটের সামনে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও সাচনা বাজার ইউনিয়নের দুই শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে নিজেস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেন ।
ত্রাণ বিতরনের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ। ইকবাল আল আজাদ বলেন জনস্বার্থে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আসুন নিজ বাঁচি অন্যকে বাঁচাতে সাহায্য করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
পাশাপাশি যার যার অবস্থান থেকে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্যে অনুরোধ জানান ।তিনি আরো বলেন, আপনার সচেতনতাই হতে পারে করোনা ভাইরাস থেকে মুক্ত দেশ।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব বনিক ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জামালগঞ্জ সদর ইউনিয়নের প্রাক্তন মেম্বার মোহাম্মদ আলী আক্কাস মুরাদ, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ নবী হোসেন, আলাই মিয়া, নেহার তালুকদার প্রমুখ।



