জৈন্তাপুরে জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যাচার’র প্রতিবাদে মানববন্ধন
জৈন্তাপুরে জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যাচার’র প্রতিবাদে মানববন্ধন


জৈন্তাপুরে জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যাচার’র প্রতিবাদে মানববন্ধন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে ১৭ পরগনার মধ্যে খরিল পরগনা বাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।
শুক্রবার (২২ আগস্ট) বাদ আসর দরবস্ত বাজার সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তিয়া খরিল পরগনা বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের জনগণ। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রতিবেদন প্রত্যাহার চান তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন জৈন্তাপুর উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যন মোঃ জয়নাল আবেদীন শুধু এক জন রাজনৈতিক ব্যাক্তি নয় তিনি বৃহত্তর জৈন্তিয়ার মানুষের কাছে সৎ, আদর্শবান এবং একজন আমানত দারি হিসেবে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যাক্তি। তিনি দশ বছরে এই অঞ্চলের জনপ্রতিনিধি থাকা অবস্থায় কারো এক টাকাও আত্মসাতের কোন অভিযোগ নেই এমন কি সরকারি বরাদ্দের কোন প্রকল্প তার দ্বারা কোন অনিয়ম হয়েছে এমনও কোন তথ্য প্রমান প্রশাসনের পক্ষথেকে আজও পাওয়া যায় নি। তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে পাথর কোয়ারি মেনুয়াল ভাবে খুলে দেয়ার জন্য বিভিন্ন সংঘটনের সভা সমাবেশে একাত্ততা পোষন করে বক্তব্য রেখেছেন এটাই তার অপরাধ। দুর্নীতি দমন কমিশন (দুদক) সঠিক তদন্ত প্রমান ছাড়া যে মিথ্যা ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে এসব মিথ্যা তথ্য উপস্থাপনার সাথে জারা জড়িত তাদেরকেও তদন্ত সাপেক্ষ আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লষ্ট কর্তিপক্ষের কাছে দাবি জানান।
জৈন্তিয়া খরিল পরগনার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মজিদের সভাপতিত্ব ও মাস্টার আব্দুল মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মামুনূর রশিদ, মুরব্বী জামাল উদ্দিন কুটি, ইউপি সদস্য ইসমত আলী, সামছুল হক, সাবেক ইউপি সদস্য হাজী বশির উদ্দিন, আব্দুল হামিদ, ময়নুল ইসলাম, নূর মিয়া, পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুর রশিদ, আব্দুস সবুর, নূরুল আমিন, মোসাহিদ আলী, মাওলানা আলাউদ্দিন, হাবিবুর রহমান, আফতাব মরি প্রমুখ।



