সিলেট জেলা

জৈন্তাপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর্যটকবাহি কার নদীতে, বাবা মেয়ের মৃত্যু, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধিঃ পুলিশসূত্রে জানাযায়, ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টা সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পর্যটক বাহী একটি প্রাইভেট কার দূর্ঘটনায় কবলিত হয়। সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কারটি পর্যটন নগরী জাফলং যাচ্ছিল।

পথিমধ্যে সিলেট তামাবিল মহা সড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা-মেট্রো-গ-৩৫-৩১৯৭ কারটি রাংপানি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে ১শিশু নিহত, সিলেট যাওয়ার পথে শিশুটি বাবাও মৃত্যুও কুলে ডলে পড়ে। আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের আলা উদ্দিনের ছেলে রুবেল নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৫)ও তার শিশু কন্যা রাহি আক্তার আদরী (০.৪০)দিন। আহতরা হলেন নিহত রুবেলের স্ত্রী কাজল (৩০), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) এবং তার স্ত্রী আনিকা (৩০)।

ঘটনার পর পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ৷ কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে এবং আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রæত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমেদ বলেন, দূর্ঘটনায় ১শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে, শিশুটির মা সহ আর ৩ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আহতদের সিলেট এমএ জি ওসমানি হাসপাতালে প্রেরন করি।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button