আইনসিলেট জেলাসিলেট বিভাগ

জৈন্তাপুরে ৩৫টি পাওয়ারজেল ও ৩৫টি ডেটোনেটর ধ্বংস করল ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিষ্ফোরক দল

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিষ্ফোকর দল ও পুলিশের একটি টিম ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
৪ আগষ্ট দুপুর ১টায় ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানীবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকার সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভূমি উপর ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ডেটোনেটর আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, গত ৬ জুন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা সৃষ্টির লক্ষ্য বাংলাদেশে নিয়ে আশা ভারতের তৈরী শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করা হয়। পরবর্তীতে র‌্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামত গুলো পুলিশের নিকট হস্তান্তর করে। চারিকাটা ইউনিয়নের বালিদাঁড়া গ্রামের ফজর আলীর ছেলে লোকমান আহমদ এ মামলা দায়ের করে মামলা নং ৫, তারিখ: ০৬-০৬-২০২২।

এ বিষয়ে সিলেট সেনানীবাসের বোমা বিষ্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ ও ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দলের সদস্যরা জব্দকৃত ভারতের তৈরী পাওয়ার জেল ও ইলেকট্রনিক ডেটোনেটর গুলো ধ্বংস করে।

 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button