সারাদেশসিলেট বিভাগ

ডিসেম্বরে সিলেট- ঢাকা,সিলেট-চট্রগ্রাম রেলে যুক্তহবে অত্যাধুনিক নতুন বগি

 


জনতার ডাক  :
ডিসেম্বরে সিলেট-ঢাকা,সিলেট-চট্রগ্রাম রেলে যুক্তহবে অত্যাধুনিক নতুন বগি। সেই সাথে সিলেট-ঢাকা রেললাইনে আরেকটি আন্তনগর ট্রেন চালু করার চেষ্টাও চলছে। জনতার ডাক কে  জানিয়েছেন  সিলেটের স্বপ্নদষ্ট্রা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি বলেন, একটি অঞ্চলের উন্নয়ন নির্ভর করে উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর। ইতোমধ্যে সিলেট-ঢাকা,সিলেট-চট্রগ্রাম রেল পথে যাতায়াত সহজ ও সময় সংক্ষিপ্ত করার জন্য ডাবল লাইন ও আধুনিক রেল ব্যবস্থা স্থাপনের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সিলেট রেল স্টেশনসহ এই রুটের আরও বেশ কয়েকটি রেল স্টেশনকে আধুনিকায়ন করা হবে।পররাষ্ট্রমন্ত্রী জানান,সিলেট-চট্রগ্রাম লাইনে এসি কোচ সংযুক্ত করা হবে।

ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে । ২০২০ সালের মধ্যে দেশে রেলওয়ে ব্যবস্থার চিত্র পুরোপুরি পাল্টে যাবে। ব্রডগেজ ও মিটারগেজ মিলিয়ে ২৫০টি বগি যুক্ত হবে, যা দিয়ে তৈরি করা যাবে ১৫টি নতুন ট্রেন।
রেলে যুক্ত করার জন্য ৫০টি ব্রডগেজ ও ২০০টি মিটারগেজ বগি কেনা হচ্ছে। মিটারগেজ বগিতে ব্যয় ধরা হয়েছে ৫৮০ কোটি টাকা। আর ব্রডগেজ বগি কেনার জন্য ব্যয় হবে ২১৩ কোটি টাকা। প্রতিটি বগির আমদানি মূল্য ৫ কোটি টাকা।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) এসব বগি তৈরি করেছে। সেখান থেকে জাহাজে করে এগুলো দেশে আনা হবে। ইতোমধ্যে বেশ কিছু বগি দেশে চলে এসেছে। এ থেকে সিলেট-ঢাকা,সিলেট-চট্রগ্রাম রেলওয়ের জন্য পাওয়া যাবে অত্যাধুনিক নতুন বগি।

প্রসঙ্গত,পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশে আসার পর থেকেই সিলেটের উন্নয়নে নানা ধরনের পরিকল্পনা হাতে নেন। সিলেট-১ আসনের এমপি নির্বাচিত হয়ে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবার পর এই সব প্রকল্প বাস্তবায়নে তিনি হাত দেন। ইতোমধ্যে অনেক গুলো প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
১২ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় সিলেট জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের বিভিন্ন বিভাগ ও দপ্তর কর্তৃক উন্নয়নের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভার ডাক দেন পররাষ্ট্রমন্ত্রী। এই সভায় সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। সিলেটের উন্নয়ন কর্মকান্ডে কোনো ধরনের খামখেয়ালি বরদাস্ত করা হবেনা বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button