সিলেট বিভাগ
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক আটক


নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।
শাহেদ আহমেদ মাক্কু (২৮) নামের ওই যুবক খোজারখোলার মৃত ছমির উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, আটক শাহেদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।



