সিলেট বিভাগস্পেশাল

ধর্মঘট স্থগিত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট সড়কে যান চলাচল শুরু

নিউজ ডেস্ক :: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে নারায়ণগঞ্জে ডাকা ধর্মঘট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে। এতে আবার সচল হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা হুট করে ডাকা ধর্মঘট স্থগিত করেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন বলেন, শ্রমিকদের বারবার বোঝানোর পর তারা আন্দোলন স্থগিত করেছেন। সড়কে এলোপাতাড়িভাবে ফেলে রাখা গাড়ি নিয়ে তারা সরে গেছেন। এতে যান চলাচল শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে।

Related Articles

Leave a Reply

Back to top button