অপরাধসিলেট বিভাগ

মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানোর কারণে তিন তরুণের উপর সন্ত্রাসী হামলা

জুড়ি প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বেলাগাঁও গ্রামে মাদক বিরোধী গণসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার দায়ে ৩ যুবক হামলার স্বীকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে মিনারা জামে মসজিদ প্রাঙনে লিফলেট বিতরণ এবং ক্যাম্পেইনের কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের উপর আক্রমণ চালায় কয়েকজন মুখোশধারী ব্যাক্তি। এতে গুরুতর আহত হন মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা কারী ক্লাব ‘স্টার ক্লাব এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ বেলাগাঁও এর সেক্রেটারী মোঃ আলী হোসাইন (২২), এবং ক্লাবের দুই সদস্য মোহাম্মদ সৈকত হোসেন (২১) ও তারেকুল ইসলাম চৌধুরী (২২)। আহতদের জুড়ী আব্দুল আজিজ মেডিকেল হাসপিটালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন থেকে সপ্তাহব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছিলো স্টার ক্লাব এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি। এই ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছিলেন ক্লাবটির সেক্রেটারী মোঃ আলী হোসাইন। ক্লাবের প্রায় ৩০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই ক্যাম্পেইনে। তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মাদকের বিরুদ্ধে গণসমর্থন তৈরীর চেষ্টা করে। বিভিন্ন স্কুল এবং মসজিদে লিফলেট বিতরণ করে। তাদের এই প্রচারনা ব্যাপকভাবে সমাদৃত হয়। কিন্তু এই এলাকায় কয়েকজন প্রভাবশালী মাদক ব্যাবসায়ী রয়েছে বলে জানান স্থানীয় একজন স্কুল মাস্টার। তিনি আরো জানান, “ক্লাবটির প্রচারণায় মাদকের ব্যাবসায় ভাটা পড়ায় ওইসব চোরাকারবারিরাই এই আক্রমণ চালাতে পারে”।
ক্লাবের সভাপতি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহেল বলেন, ক্যাম্পেইন শুরুর সময়েই এটি যে একটি চ্যালেঞ্জিং কাজ তা আচ করতে পেরেছিলাম। কিন্তু এলাকার তরুণরা যেভাবে মাদকের দিকে ঝুকে পড়ছে এতে করে তরুণদের প্রতিভার বিকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই আমরা সচেতন ছাত্রসমাজ এহেন পরিস্থিতিতে চুপ করে বসে থাকতে পারিনি। আমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় ক্যাম্পেইন শুরুর ২ দিন পর সিলেট চলে আসি। তারপর এই ক্যাম্পেইনের পুরো দায়িত্ব ছিলো মোঃ আলী হোসেনের উপর।”
জুড়ী থানার ওসি জালাল উদ্দিন জানান, হামলার ঘটনায় তদন্ত চলছে, তবে মলাকারীদের পরিচয় এখনো সনাক্ত হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button