অপরাধআইনসিলেট বিভাগ

শাহপরাণ থানায় জাল টাকা ও ২৫ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার :

শাহপরাণ (রহঃ) থানা পুলিশ কর্তৃক ২,৩৪,০০০/- টাকার জাল নোট ও ২৫ পিস ইয়াবা সহ ০২ (দুই) জন গ্রেফতার :

আজ ভোরে শাহপরাণ (রহঃ) থানায় কর্মরত এসআই/এনায়েত উল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রাত্রিকালীন টহল ডিউটিরত অবস্থায় ইসলামপুর বাজারস্থ সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিলে সিএনজি অটোরিক্সাটি থামানোর সাথে সাথে উক্ত সিএনজি অটোরিক্সা হতে ০২ (দুই) জন লোক নেমে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ১। সিরাজ গাজী (৪৭), পিতা-মৃত হারুন গাজী, সাং-মাদনা (ছাদি গাজী বাড়ী), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ২। শাহনুর আলম সাব্বির (১৯), পিতা-শাহজাহান মিয়া, সাং-সাদিপুর (শেরপুর), থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে-মাছিমপুর ছড়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের নোটের সাদৃশ ২৩৪টি ১০০০ টাকা মূল্যমানের জালনোট অর্থাৎ ২,৩৪,০০০/-টাকা মূল্যমানের জালনোট এবং ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় জালনোট হেফাজতে রাখার অপরাধে বর্ণিত আসামীদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৭, তারিখ-১৪/১২/২০১৯বিশেষ ক্ষমতা আইনে এবং মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) হেফাজতে রাখার অপরাধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৮, তারিখ-১৪/১২/২০১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, তারা জালনোট ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্ণিত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button