সারাদেশসিলেট জেলাসিলেট বিভাগ
সিলেটের জাফলংয়ে ১শত অসহায় পরিবারের মধ্যে ত্রান বিতরণ করছে জাফলং বালু ও পাথর ব্যবসায়ী সমিতি


সিলেটের জাফলংয়ে ১শত অসহায় পরিবারের মধ্যে ত্রান বিতরণ করছে জাফলং বালু ও পাথর ব্যবসায়ী সমিতি
ডেস্ক নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ও কর্মহীন অসহায় ১০০ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জাফলং বালু ও পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সভাপতি আবুল হোসেন, সদস্য মোঃ রব মিয়া, জমির উদ্দিন, চেরাগ মিয়া, মোঃ সিরাজ, মোঃ রাজু আহমেদ তালুকদার, মোঃ মরম আলী সহ আরো অনেকেই। উল্লেখ্য করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন-সরকারি নির্দেশনা মেনে চলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ১শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন বলেন, অসহায় গৃহবন্দী মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি পূর্ব জাফলং স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন। আমি চাই আমাদের এ উদ্যোগ দেখে অসহায়দের সহযোগিতা করতে অন্যরাও এগিয়ে আসবেন।



