রাজনীতিসিলেট বিভাগ

সিলেটে ভোট, ভোটে না গিয়ে দাদার বাড়ি মেয়র আরিফ!

সিলেটে ভোট, ভোটে না গিয়ে দাদার বাড়ি মেয়র আরিফ!

জনতার ডাক  ::সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট চলছে সকাল থেকে। বুধবার(২১জুন) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। সিটি নির্বাচন হলেও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ভোটে না গিয়ে দাদার বাড়ি মৌলভীবাজারে তাঁর দাদার বাড়িতে আম কুড়াচ্ছেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার(২১জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। সিসিক নির্বাচনের ভোটে মেয়র আরিফুল হক চৌধুরী কাউকে সমর্থন দিয়েছেন বলে গুঞ্জন উঠেছিল।

এ নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন সিসিক মেয়র। তিনি বলেছেন,আমি এখন আমার দাদার বাড়িতে আছি।আম-কাঁঠাল কুড়ে সেগুলো খাচ্ছি।

ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।’ এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে আগ্রহ নেই উল্লেখ করে আজ দাদার বাড়ি গিয়ে আম কুড়াবেন বলে জানান।

মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। নানা নাটকীয়তার পর দলের সিদ্ধান্তের কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তাঁর বন্ধু হওয়ায় অনেকে মনে করছিলেন আরিফ বলয় বা বিএনপির ভোট বাবুল পাবেন। কিন্ত ভোটের আগ মুহূর্তেও কাউকে সমর্থন দেননি বলে জানালেন আরিফুল

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button